সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

একটি পানের দাম ১০৫০ টাকা!

লাইফস্টাইল ডেস্ক :

ভালো কিছু খাওয়ার পর পান না খেলে মনে হয় কি যেন একটা বাদ রয়েছে। এই রীতি গ্রাম থেকে শহরের প্রায় প্রতিটি অনুষ্ঠানেই চোখে পড়ে।এই পানের রয়েছে নানা রকম ভেদ। রাজধানীতে শাহী পান, নবাবী পান, মুঘলী পান, রয়েছে পুরান ঢাকার আগুনের পান। কিছু দিন আগে পুরান ঢাকার আগুনে দিয়ে পান খাওয়ার একটি ভিডিও বেশ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলা সাহিত্যর পদ্মাবতী থেকে রপালি পর্দার সিনেমা পর্যন্ত পান নিয়ে রয়েছে( যদি সুন্দর একটা বউ পাইতাম…) বিখ্যাত কবিতা,গান। অথাৎ বাংলা ও বাঙ্গালির ঐতিহ্যর সঙ্গে মিশে রয়েছে এই পান খাওয়ার রীতি। তবে এক খিলি পানের দাম যখন ১০৫০ টাকা হয় তখন তো ভ্রুটা একটু বাঁকা করতেই হয়।

এক খিলি নবাব পানের দাম ১০৫০ টাকা! জমিদার পানের দাম ৫১০টাকা! নাটোরের বনলাতা পানের দাম ৪২০ টাকা থেকে ১০ টাকা দামের নানা নামের পান। আর এই সব ভিন্ন নামের জনপ্রিয় পান মিলবে নাটোরের বাউসায় বাজারে প্রশিক্ষণ প্রাপ্ত সিদ্দিক ভাইয়ের পানের দোকানে।

এ বিখ্যাত পানের দোকান ঘুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম তার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন:

‘এক খিলি নবাব পানের দাম ১০৫০ টাকা! দাম বাদ দেন, পানের নামগুলো দেখুন!!! বাউসায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে জমপেস ব্যবসা চলছে সিদ্দিক ভাইয়ের বনলতা পান দোকানের!!! ’

পানের দোকানে রয়েছে বিয়াই -বিয়ান পান, শালি-দুলাভাই পান, হাসি খুশি পান, নতুন বধুর হাতের পান, ভালোবাসা পান এবং বন্ধু বান্ধবী পান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930