বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রায়পুরে সাগরদী অনলাইন ফোরামের মোড়ক উম্মোচন

প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর) :


লক্ষ্মীপুরের রায়পুরে বামনী ইউনিয়নে অবস্থিত সুনামধন্য একটি এলাকা সাগরদী গ্রাম। আর এ গ্রামের নামানুসারে ২০১৭ সালে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে একটি গ্রুপ খোলা হয়, যার নাম দেওয়া হয় ”সাগরদী অনলাইন ফোরাম”। তবে ২০১৭ সালে গ্রুপটি খোলা হলেও এটি আত্মপ্রকাশ পায় ২০১৮ সাল থেকে।

রক্তদান কর্মসূচি, মাদকমুক্ত সমাজ গড়া, গরীব ও অসহায় মানুষকে সহযোগিতা, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণসহ সামাজিক উন্নয়নমূলক নানা কর্মসূচি হাতে নিয়ে (১৯মার্চ) সোমবার বিকেল ৫টার দিকে মধ্য সাগরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকার প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী যুবকের উপস্থিতিতে টি-শার্ট ও লোগো উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য তরুণ প্রজম্মের অহংকার মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও গ্রুপ প্রতিষ্ঠাতা দৈনিক আমার সংবাদ পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি মো. হারুনুর রশিদ ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রায়পুর প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট আবদুল করিম, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল সুজন, মধ্য সাগরদী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ দাউদ আলম, ঢাকা কলেজে অধ্যায়নরত ছাত্র মো. নজরুল ইসলাম, যুবকদের মধ্যে মো. সোহেল হোসেন, মাছুম বিল্লাহ, ডা. আকরাম, মেহরাজ হোসেন, তরুণ কবি-সাহিত্যিক শাহরিয়ার সাওন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১