মো. জামাল হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে জেলা পরিষদের ডাকবাংলোয় প্রেসক্লাবের উদ্যোগে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন ভূঁইয়া দুলাল। বাংলাদেশ প্রতিদিনের রায়পুর প্রতিনিধি মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও কুয়েতিয়া মারাফি গ্রুফের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি কাজী শহিদ ইসলাম পাপলু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার পংকজ কুমার দে, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, রায়পুর পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল হোসেন খোকন, রায়পুর থানার অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি এম আর সুমন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শংকর মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সুকান্ত মজুমদার।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচ/এবি