সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রুপু রবি শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টে ভাই বন্ধু একাদশ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুরে রুপু রবি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে স্থানীয় ভাই বন্ধু একাদশ দল। শুক্রবার রাত ৮টায় মিজি বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেয় বেগমগঞ্জের সুলতানপুর বাজার স্পোর্টিং ক্লাব বনাম ভাই বন্ধু একাদশ। এতে নির্ধারিত ১৫ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৬ রান করে সুলতানপুর বাজার স্পোর্টিং ক্লাব। জবাবে ভাই বন্ধু একাদশ দল ৫ উইকেটে ১৫৭ রান করে ৩ উইকেটে জয়লাভ করে।
এ সময় কয়েক হাজার দর্শক ও স্থানীয় এলাকাবাসী উৎসব মুখর পরিবেশে খেলা উপভোগ করেন। খেলা শেষে রাত ১০টায় বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক ছাবির আহম্মদ, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী ও ডা. মো. সোলায়মান।

চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং সেলের সভাপতি মাষ্টার কাজী মোস্তফা কাজলের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, রুপ রবি টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লিঠন, সাবেক ছাত্রনেতা আবু তালেব, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগৈর সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের আহ্বায়ক জাকির হোসেন জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন ও মো. ইসমাইল হোসেন, কফিল উদ্দিন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু প্রমুখ।
অনুষ্ঠিত এ খেলায় ৬৫ রান ১ উইকেটে ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হয় মো. তুহিন এবং ২০৬ রানে ম্যান অব দ্যা টুর্ণামেন্ট বিবেচিত হয় মো. সাগর। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার একটি ফ্রিজ ও রানার্সআপ দলের মধ্যে একটি এলইডি টেলিভিশন পুরস্কার তুলে দেন।

রুপু রবি টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক গিয়াস উদ্দিন লিঠন জানান, ভবিষ্যতেও এ ধরণের টুর্ণামেন্টের আয়োজন অব্যাহত থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১