শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা ইউনিটের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মো. হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আহাম্মদ ফেরদাউস মানিক।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন সদর থানা (পশ্চিম) বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল আলম। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মো. শওকত আলী চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন জেলা বিএনপির সাবেক সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক মো. সোহেল মাহমুদ।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসিম। সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর জজকোর্টের বিজ্ঞ আইনজীবী আজগর হোসেন মাহমুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন, লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফখরুল আলম নাহিদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১