সর্বশেষ:
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী!

লাইফস্টাইল ডেস্ক :

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরে মাত্র তিন মাসের বিয়ে করা স্ত্রীকে তারই প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন এক যুবক।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি সুজিত নামের এক ছেলের সঙ্গে পাশের গ্রাম শ্যামনগরের মেয়ে শান্তির বিয়ে হয়। ধূমধাম করে বিয়ের পর স্বামীর সঙ্গে থাকতে শুরু করেন শান্তি।

বিয়ের কয়েক দিন পর বাবার বাড়িতে যান শান্তি। কিন্তু সেখান থেকে আর স্বামীর কাছে ফিরতে চাইছিলেন না তিনি ।শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে একাধিক বার বাড়ি ফিরিয়ে আনতে গেলেও রাজি হয়নি। কেন স্বামীর বাড়িতে যেতে চাইছেন না তাও বলতে চাইছিলেন না শান্তি।

অনেক চেষ্টার পর স্বামীর কাছে সব স্বীকার করেন শান্তি। জানান তার মনের মানুষের কথা। কীভাবে তার বাবা-মা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছেন তাও স্বামীকে বলেন।

শান্তি জানান, লখনৌয়ের বাসিন্দা রবি নামের একে ছেলেকে ভালোবাসেন তিনি। স্ত্রীর মুখ থেকে এ কথা শোনার পর সুজিত সিদ্ধান্ত নেন শান্তিকে রবির সঙ্গে বিয়ে দেবেন!

শ্বশুবাড়ির লোকের সঙ্গে কথা বলে তিনি রবির খোঁজ শুরু করেন। তারপর স্ত্রীর বিয়ে দেন তার প্রেমিকের সঙ্গে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930