বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ ইং ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

বাবা

আশরাফি দিবা :

বাবা শব্দটি খুব ছোট্ট,
আমার কাছে পৃথিবী
বাবা মানে অপূর্ণ থাকা হাজার স্বপ্ন
কিন্তু আমার স্বপ্ন পূরণের চাবি।

বাবা মানে শক্ত দুটি হাত
সকল আবদারের জায়গা
বাবা মানে বটবৃক্ষ
প্রখর রোদে শীতল ছায়া।

বাবা মানে অনেকটা শাসন
মাখো মাখো ভাব নেই আদরে
বাবা মানে সেই প্রদীপ
যে পথ দেখায় আধারে।

বাবা,
সে তো ভরসার হাত
প্রথম হাঁটতে শেখার লাঠি
সকল কাজের প্রেরণা সে
জীবন চলার চাবিকাঠি।

বাবা,
সে তো সকল ব্যর্থতায় হয় হাতিয়ার
সাফ্যলে করে গৌরব
ধনী গরীব হয়না বাবা
সন্তানের হাসিই তার সম্পদ

বাবা, 
সে তো জীবন নৌকার বৈঠা
দায়িত্বের বিশাল আকাশ
সে তো আশ্রয়, নির্ভরতার প্রতীক
বাবা
সে তো জীবনের প্রতিটি সাফল্যের পিছে লুকিয়ে থাকা সৈনিক।

বাবা, 
সে তো গল্পের নয়
আসল জাদুকর
এই পৃথিবীতে টীকে থাকার
আমার হাতিয়ার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১