সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বিশ্ব রেকর্ড গড়লেন বরিশালের নিপা

আকাশবার্তা ডেস্ক :

বিশ্ব রেকর্ড গড়লেন বরিশালের নুসরাত জাহান নিপা। নাম লিখিয়েছেন গিনেস বুকে। ১ মিনিটে ৭১টি কয়েনের স্তুপ করে টাওয়ার করে ইতালিয়ান এক নাগরিকের আগের রেকর্ড ভেঙেছেন তিনি। আগের রেকর্ডটি ছিল ১ মিনিটে ৬৯টি কয়েন স্তুপ করে টাওয়ার নির্মাণ করার। মঙ্গলবার (২২ ডিসেম্বর) গিনেস রেকর্ডের সনদ হাতে পেয়েছেন নিপা।

স্থানীয় এক‌টি উন্নয়ন সংস্থায় কাজ করেন নিপা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি উন্নয়ন সংস্থার অনলাইন ভলেন্টিয়ার তিনি। সরকা‌রি ব্রজ‌মোহন ক‌লেজ থে‌কে ২০১৪ সালে রসায়নে স্না‌তকোত্তর শেষ ক‌রেন‌ নিপা। নুসরাত জাহান নিপা বরিশাল নগরের দক্ষিন সাগরদী এলাকার বাসিন্দা।

নিপা বলেন, ‘গতবছর করোনার সময়ে লকডাউনে ঘরে বসে ইউটিউবে একটা ভিডিও দেখতে পান। যেখানে একটার ওপর একটা কয়েন স্তুপ করে টাওয়ারের মতো তৈরি করা হচ্ছে। ২০১৫ সালে ১ মিনিটে ৬৯টি কয়েন স্তুপ করে টাওয়ারের মতো বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান ইতালিয়ান নাগরিক সালভিয়া সাবা। তিনি পারলে আমি কেন পারবো না এমন মনোভাব নিয়ে অনুশীলন শুরু করি।

চলতি বছরের আগস্টে আবেদন জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। গত ২৪ নভেম্বর অ্যাভিডেন্সসহ ভিডিও বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য পাঠিয়ে দেই। সেখানে আমি ১ মিনিটে একটার ওপর আরেকটা কয়েন রেখে মোট ৭১টি কয়েন রাখতে সক্ষম হলে আমাকে রেকর্ডের স্বীকৃতি দেয়া হয়।’

তিনি আরও জানান, এ কাজে তার স্বামী তাকে সহযোগিতা করেছেন। গিনেস রেকর্ডের স্বীকৃতি পাওয়ায় সবাই খুশি হয়েছেন।

তিনি বলেন, ভিডিও বাছাই হয়েছে জানতে পারি গেলো ৩০ নভেম্বর। সার্টিফিকেট হাতে পাই ২১ ডিসেম্বর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930