সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ঠোঁটের কালো দাগ দূরে মেনে চলুন এই ৪ নিয়ম

লাইফস্টাইল ডেস্ক :

মুখ-হাত-পা-গলার যত্ন নেওয়ার পাশাপাশি আপনার ঠোঁটেরও যত্ন নিন। ঠোঁটের যত্নের জন্য আপনাকে অবশ্যই কিছু ঘরোয়া টিপস এবং কৌশল ব্যবহার করতে হবে। গোলাপি ঠোঁট পেতে কোনো দামি পণ্য ব্যবহার করার দরকার নেই, শুধু মাথায় রাখতে হবে কিছু প্রাথমিক দিক।

খুব কম দামের লিপ বাম ব্যবহার না করাই ভালো। সুগন্ধী যুক্ত লিপবাম ব্যবহার করাও এড়িয়ে চলুন। সঙ্গে কেনার সময় দেখে নিন তাতে এসপিএফ আছে কি না। কম করে ৩০ এসপিএফ আছে এমন কোনও বাম কিনুন ঠোঁটে লাগানোর জন্য। খবর হিন্দুস্তান টাইমস।

চিনি এবং মধুর ব্যবহার

চিনি ও মধুর প্যাক ঠোঁটের মরা চামড়া দূর করতে খুবই কার্যকরী। এছাড়াও বাদাম তেল লাগিয়েও ঠোঁটের আর্দ্রতা বজায় রাখা সম্ভব। আপনি চাইলে অ্যালোভেরা জেলে চিনি মিশিয়েও তা স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন।

লেবু, আলু এবং বিট

রাতে ঠোঁটে লেবু, আলু এবং বিটের রস ঠোঁটে লাগান। সকালে ধুয়ে ফেলুন। এই টোটতা ঠোঁটের কালো দাগ দূর করে গোলাপি আভা দেবে। সপ্তাহে একবার এই ঘরোয়া প্রতিকার ব্যবহার করলে দিনকয়েকেই পরিবর্তন বুঝতে পারবেন।

ত্বক আদ্র রাখুন

শরীরে আদ্রতার অভাব দেখা দিলে ঠোঁটের উপরেও সেটার প্রভাব পড়বে। তাই দিনে অন্তত ৭-৮ গ্লাস জল খান। সঙ্গে ফল-সবজি রাখুন ডায়েটে। সঙ্গে ঠোঁটে নিয়মিত লিপবামও লাগান। এতে ঠোঁট শুষ্ক হয়ে পড়বে না। ফলে ফাঁটাভাবও কম দেখা দেবে। রাতে ঘুমানোর সময় নাভিতে নারকেল তেল দিন। এছাড়া ঠোঁটে অবশ্যই নারকেল তেল লাগান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930