মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ইসলামী ব্যাংক চন্দ্রগঞ্জ শাখায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আকাশবার্তা ডেস্ক :

‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) শাখায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ রমজান) বিকেলে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংকের নোয়াখালী হেড অব জোন মোহাম্মদ রুকন উদ্দিন।

ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আমির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ খান, চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন, ওসি (তদন্ত) মো. আরজুন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।

ধর্মীয় আলোচক হিসেবে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, মান্দারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান নিজাম, বাজার বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১